সোমবার, ২০২৬ আগস্ট ১৭ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন বাবার বাড়ি যাওয়া হলো না লিজার, প্রথম বিবাহবার্ষিকীতে ট্রাকচাপায় মৃত্যু রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ জান্নাত ও কবিতা, সব পদক বাতিল আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের ভিক্ষুকের কাছে পাওয়া গেল ৫৭ লাখ টাকা সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি নিয়ে মহাবিপদে পড়ে জাপান ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু কুমিল্লায় স্বামীকে দাফনের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী ৩২ বছর পর পরিবারের সন্ধান পেয়েছেন পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ আগস্ট ১৫, ০৪:১৯ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা আক্তার শহরের চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সদর উপজেলার তাজুল ইসলাম এবং আমেনা বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামীসাগরিকা এক্সপ্রেসট্রেনটি ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা। এতে ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। প্রাথমিক অবস্থায় কিশোরীর পরিচয় না জানা গেলেও তাঁর কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের পর তাঁর পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, সহপাঠী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রেলক্রসিংগুলোতে পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।